বোটানিক্যাল গার্ডেনের জঙ্গল থেকে রক্তাক্ত শিশু উদ্ধার, আটক বাবা

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

অন্বেষণ ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে গলাকাটা শিশু উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার (১ মার্চ, ২০২৬) উপজেলার বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকার দুর্গম পাহাড় থেকে সাত বছরের ওই মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় শ্রমিকরা। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির বাবাকে পুলিশ হেফাজতে নিয়েছে।

উদ্ধার হওয়া শিশুটির নাম ইরা। তার বয়স মাত্র সাত বছর। সে উপজেলার কুমিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়া এলাকার মো. মনিরুল ইসলামের মেয়ে। ইরা স্থানীয় মসজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার নিজ বাড়ি থেকে ঘটনাস্থল অর্থাৎ ইকোপার্কের দূরত্ব প্রায় সাত কিলোমিটার। এত দূরে শিশুটি কীভাবে পৌঁছাল, তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল।

- Advertisement -

ইকোপার্ক সড়কে কর্মরত স্থানীয় বাসিন্দা রবিউল হাসান ও আরিফুল ইসলাম রনি জানান, তারা ঘটনার সময় সড়কে ব্লকের কাজ করছিলেন। এমন সময় এক্সক্যাভেটরের চালক মাটি কাটার ফাঁকে হঠাৎ দেখতে পান, জঙ্গলের ভেতর থেকে একটি মেয়ে ধীর পায়ে রাস্তার দিকে আসছে। শিশুটির সারা শরীর রক্তে ভেজা ছিল এবং গলার নলী কাটা অবস্থায় ছিল।

দৃশ্যটি দেখার পর চালক চিৎকার দিলে শ্রমিকরা দ্রুত সেখানে ছুটে যান। তাৎক্ষণিকভাবে শিশুটির রক্তাক্ত গলা গামছা দিয়ে বেঁধে রক্তপাত বন্ধের চেষ্টা করেন। এরপর দ্রুত একটি ট্রাকে করে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে শিশুটির এই অবস্থার পেছনে কারা জড়িত, সে বিষয়ে উদ্ধারকারীরা তখন নিশ্চিত কিছু জানাতে পারেননি।

- Advertisement -

সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান মহুয়া জানান, হাসপাতালে আনার সময় শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। তার গলার সামনের দিক ধারালো অস্ত্র দিয়ে গভীরভাবে কাটা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। চিকিৎসকরা তার জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছিলেন, পুলিশ তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। বাড়ি থেকে প্রায় ৭-৮ কিলোমিটার দূরে এমন দুর্গম পাহাড়ে শিশুটিকে নিয়ে যাওয়ার পেছনে পরিচিত বা আত্মীয়স্বজন জড়িত বলে পুলিশ শুরু থেকেই ধারণা করছিল।

- Advertisement -

ঘটনার মোড় ঘুরে যায় যখন শিশুটিকে সীতাকুণ্ড থেকে চট্টগ্রামে স্থানান্তর করা হচ্ছিল। পথে কুমিরা এলাকায় বাবা মনিরুল ইসলামকে দেখতে পায় শিশুটি। বাবাকে দেখামাত্রই সে চোখের ইশারায় এবং আকার-ঙ্গিতে জানায়, তাকে পাহাড়ে নিয়ে যাওয়ার পেছনে বাবার সম্পৃক্ততা রয়েছে। এই ইঙ্গিতের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক মনিরুল ইসলামকে হেফাজতে নেয়। বর্তমানে তাকে থানায় রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...

বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী আজমেরী হক বাঁধন

জনপ্রিয় বাংলাদেশী চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের নানা টানাপোড়েন নিয়ে বরাবরই গণমাধ্যমে অত্যন্ত সোজাসাপ্টা ও অকপট মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

ইউনূসের ফ্রান্স সফর নিয়ে গোলাম মাওলা রনির চাঞ্চল্যকর মন্তব্য

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সে চলে গেছেন এবং তাকে দেশের 'রাজনীতির আদুভাই' হিসেবে অভিহিত করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা...

বুড়িচংয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এলাকায় চরম উত্তেজনা

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার ও কোরপাই এলাকায় রবিবার (৩১ মে) ভোর থেকে দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।...

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...

ইউনূসের ফ্রান্স সফর নিয়ে গোলাম মাওলা রনির চাঞ্চল্যকর মন্তব্য

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সে চলে গেছেন এবং তাকে দেশের 'রাজনীতির আদুভাই' হিসেবে অভিহিত...

বুড়িচংয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এলাকায় চরম উত্তেজনা

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার ও কোরপাই এলাকায় রবিবার (৩১ মে) ভোর...

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা...

ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম ফের বাড়াল সরকার

দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার, যা আগামী ১ জুন থেকে কার্যকর হতে যাচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি...

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যার জেরে ৮ বাড়িতে অগ্নিসংযোগ

নোয়াখালীতে তরুণকে পিটিয়ে হত্যা করার জেরে বেগমগঞ্জের শরিফপুর ইউনিয়নে...

কুড়িগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

কুড়িগ্রামের রাজীবপুরে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও...