বগুড়ায় ভুয়া চক্ষু বিশেষজ্ঞ দণ্ডিত

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়া শহরের সূত্রাপুর এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামক একটি প্রতিষ্ঠানের মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৩ মে) দুপুরে শহরের আজাদ পাম্পের পাশে অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়। দণ্ডিত ব্যক্তির নাম এম কে এ সাকিদার, তিনি মূলত একজন পল্লী চিকিৎসক।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযুক্ত সাকিদার দীর্ঘ তিন বছর ধরে বিশেষজ্ঞ চিকিৎসকের পদবি ব্যবহার করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূর-দূরান্তের রোগীদের দালাল চক্রের মাধ্যমে নিজের ক্লিনিকে নিয়ে আসতেন।

রোগীরা অভিযোগ করেন, সরকারি হাসপাতালের ডাক্তার দেখানোর কথা বলে দালালরা তাদের প্রতারিত করে এই ভুয়া চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসত।

অভিযান চলাকালে সহকারী পরিচালকের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সাকিদার তার অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে অঙ্গীকারনামা প্রদান করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত থেকে সহযোগিতা প্রদান করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ব্রাহ্মণদের নিয়ে মন্তব্যের জেরে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

অন্বেষণ ডেস্ক : বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে করা এক পুরোনো ও বিতর্কিত মন্তব্যের জেরে রবিবার...

বিকেলে দেশে আসছে কারিনা কায়সারের মরদেহ, সন্ধ্যায় জানাজা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি আর হাসিখুশি ব্যক্তিত্বের জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় তার...

জনপ্রিয়

অপরাধ

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে লড়বেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলে তার জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ হলে তিনি সেখানে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও...

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯২ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

বগুড়ার শেরপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৯২টি পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল এবংপশুপালনের উপকরণ বিতরণ করা হয়।বৃহস্পতিবার (২১...

শিশু রামিসার বাবার বক্তব্য ‘অমূলক নয়’, বললেন আইনমন্ত্রী

ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবার ক্ষোভভরা বক্তব্যকে অমূলক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, এমন নৃশংস ঘটনা দেশের বিচারব্যবস্থা...

ইসরাইলের প্রধানমন্ত্রী পদে লড়বেন ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলে তার জনপ্রিয়তা প্রায় ৯৯ শতাংশ এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ হলে তিনি...

শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯২ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

বগুড়ার শেরপুরে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ৯২টি পরিবারের মাঝে উন্নত জাতের ছাগল...

শিশু রামিসার বাবার বক্তব্য ‘অমূলক নয়’, বললেন আইনমন্ত্রী

ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবার ক্ষোভভরা বক্তব্যকে অমূলক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি...

বগুড়ায় ঘরে ঢুকে গৃহবধূকে গলা কেটে হত্যা

বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে নিজ ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রীতা রানী...

ঐতিহ্যের জৌলুস হারাচ্ছে শেরপুরের দই

ঘড়ির কাঁটায় যখন ঠিক দুপুর ১২টা, বগুড়ার শেরপুর পৌর...

বগুড়ায় নানা নাটকীয়তায় শেষ হলো এসএসসি পরীক্ষা

বগুড়া জেলায় নানা আলোচনা, সমালোচনা এবং কিছু নাটকীয় ঘটনার...