অন্বেষণ

দেশ-বিদেশের সর্বশেষ বাংলা সংবাদ

Sponsored Link

শেরপুরে রুহুল আইটির প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা প্রদান

অন্বেষণ ডেস্ক
অন্বেষণ ডেস্ক
|
প্রকাশিত: ১৩ মে, ২০২৬
|
পড়ার সময়: মিনিট
অক্ষরের আকার:

বগুড়ার শেরপুরে তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রুহুল আইটি’র উদ্যোগে এএসএসইটি (ASSET) প্রকল্পের ২০২৬ সালের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান ও ভাতা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে উপজেলার দুবলাগাড়ি এলাকায় প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।

Sponsored Link

বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের এএসএসইটি প্রকল্পের আওতায় পরিচালিত এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী উপলক্ষে ছাত্র-ছাত্রীদের এক পুনর্মিলনী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

রুহুল আইটির পরিচালক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।

Sponsored Link

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. এজাজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন খতিব মো. আব্দুল আউয়াল শেরপুরী। এ সময় স্থানীয় মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাইদুজ্জামান হিমু বলেন, “বেকারত্ব নিরসনে ফ্রিল্যান্সিং অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্ষেত্র। ধৈর্য ধরে সঠিক দক্ষতা অর্জন করতে পারলে অনলাইন থেকে সম্মানজনক আয় করা সম্ভব, যা দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখবে।”

Sponsored Link

আয়োজকেরা জানান, এই ব্যাচে প্রশিক্ষণ শেষে চূড়ান্ত পরীক্ষায় ৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬১ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ব্যাগ ও সম্মানী তুলে দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে প্রশিক্ষণার্থীদের জন্য আরও উন্নত সম্মানী এবং কোর্স শেষে যারা চাকরিতে যোগ দেবেন, তাদের আয়ের ২০ শতাংশ পর্যন্ত বিশেষ প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

Sponsored Link

ট্যাগসমূহ
Sponsored Link

পাঠক মন্তব্য (টি মন্তব্য)

✓ আপনার মন্তব্য অনতিবিলম্বে প্রকাশ করা হবে ও সঞ্চিত থাকবে।

প্রথম পাঠক হিসেবে মতামত দিন

Sponsored Link