শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বগুড়া জেলার শেরপুর উপজেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এই কমিটিতে সাবেক পৌর কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যামকে আহ্বায়ক এবং সাংবাদিক বাধন কর্মকার কৃষ্ণকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেলে বগুড়া শহরের সাতমাথাস্থিত সনাতন ধর্ম মন্দির প্রাঙ্গণে জেলা শাখার এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অনুমোদন দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, রামকৃষ্ণ মোহন্ত, দীপক কুমার সরকার, রঞ্জন কুমার দে, বিমান মৈত্রেয়, তন্ময় সাহা সাগর, তপন ব্যানার্জি, মনিন্দ্রনাথ রায়, পরিমল সরকার ও জন্মঞ্জয় সরকার।

অনুমোদন সভায় জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সমর দাস, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল জানান, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন ও পৌর শাখার সমন্বয়ে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়া শজিমেক হাসপাতালে ছয়তলা থেকে পড়ে প্রাণ গেল নারীর

বগুড়ায় বাসে স্কুল ব্যাগে মিলল ৩ হাজার ইয়াবা

করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: বগুড়ায় মীর শাহে আলম

বগুড়ায় ‘এনপিবি নিউজ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বগুড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করল ছাত্রদল

বগুড়ায় অনলাইন জুয়ার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, জব্দ ৬ ফোন

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ১

