বগুড়ায় বাসে স্কুল ব্যাগে মিলল ৩ হাজার ইয়াবা

বগুড়া সদরে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে স্কুল ব্যাগে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবাসহ মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে সদরের নওদাপাড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত পাপ্পু নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোলাহাট এলাকার মৃত আজগার আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ইয়াবার বড় একটি চালান উত্তরবঙ্গে পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মহাসড়কে অবস্থান নেয় ডিএনসির একটি দল। এ সময় ঢাকা থেকে সৈয়দপুরগামী ‘হানিফ পরিবহন’-এর একটি নৈশকোচে তল্লাশি চালানো হয়। বাসে টিকিটবিহীন যাত্রী পাপ্পুর কাছে থাকা একটি
স্কুল ব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো ১৫টি নীল রঙের জিপার প্যাকেট থেকে মোট ৩ হাজার পিস ইয়াবা ও একটি মুঠোফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ৩০০ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. জিল্লুর রহমান জানান, পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের এই চালানের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: বগুড়ায় মীর শাহে আলম

বগুড়ায় ‘এনপিবি নিউজ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বগুড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করল ছাত্রদল

বগুড়ায় অনলাইন জুয়ার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, জব্দ ৬ ফোন

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ১

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার পাঁচ কলেজে শূন্য পাস

