বগুড়ায় ‘এনপিবি নিউজ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) সভাকক্ষে বর্ণাঢ্য আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল ‘এনপিবি নিউজ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এনপিবি নিউজের বগুড়া জেলা প্রতিনিধি নাজমুল হুদা নয়নের ব্যবস্থাপনায় এবং দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি সৌরভ অধিকারী শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন ও শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণ ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সারোয়ার জাহান।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক রাশেদুল হক (বাংলাদেশ খবর), জাহিদ হাসান (এনটিভি), ইফতেখার আহমেদ ফরহাদ (ভোরের আকাশ), এনামুল হক (জনবাণী), গোলাম রব্বানী (ভোরের চেতনা), নজরুল ইসলাম জ্যাকি (গণমুক্তি), সুমন হোসেন (আগামীর সময়), সাংবাদিক বাদশা আলম, রুহুল আমিন ডন ও গ্লোবাল টিভির ক্যামেরাপারসন মিলনসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, যাত্রা শুরুর পর থেকেই বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশন করে পাঠকের আস্থা অর্জন করেছে এনপিবি নিউজ। আগামী দিনেও সাহসিকতার সঙ্গে সত্য তুলে ধরে গণমাধ্যমটি সামনের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় গাঁজাসহ গ্রেপ্তার ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস পালন করল ছাত্রদল

বগুড়ায় অনলাইন জুয়ার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, জব্দ ৬ ফোন

সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ওসির গাড়িতে আগুন

বগুড়ায় বার্মিজ চাকুসহ গ্রেপ্তার ১

বগুড়ায় নিজ ঘর থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

বগুড়ার পাঁচ কলেজে শূন্য পাস

বগুড়ায় বাজারে সবজি-মাছে স্বস্তি, চাল-ডালের বাড়তি দামে বিপাকে মধ্যবিত্ত

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

