বগুড়ার পাঁচ কলেজে শূন্য পাস

এইচএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে একটি কলেজে পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। বাকি চারটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল এক থেকে তিনজন করে, তাদের কেউই পাস করতে পারেনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে।
শূন্য পাসের তালিকায় থাকা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুটি গাবতলী উপজেলার। প্রতিষ্ঠান দুটি হলো তছলিম উদ্দিন তরফদার কলেজ ও বাগবাড়ি মডেল মহিলা কলেজ। ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ এবং কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ ও আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজও এ তালিকায় রয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪৬ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে কেউই উত্তীর্ণ হতে পারেননি। বাগবাড়ি মডেল মহিলা কলেজে পরীক্ষার্থী ছিলেন তিনজন। তাঁদের সবাই অকৃতকার্য হয়েছেন।
অন্যদিকে, গোসাইবাড়ি মহিলা কলেজ ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। দুই প্রতিষ্ঠানের চার পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেননি।
কাহালু উপজেলার আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ছিলেন মাত্র একজন। ফলাফলে ওই শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন।
পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস
তছলিম উদ্দিন তরফদার কলেজে ৪৬ জন, বাগবাড়ি মডেল মহিলা কলেজে ৩ জন, গোসাইবাড়ি মহিলা কলেজ ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজে ২ জন করে এবং আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজে ১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কেউই পাস করতে পারেননি।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বগুড়ার এই পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বাজারে সবজি-মাছে স্বস্তি, চাল-ডালের বাড়তি দামে বিপাকে মধ্যবিত্ত

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

