গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়ার গাবতলী উপজেলায় চরম নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহার এবং পোড়া তেলে খাবার ভাজার দায়ে ‘স্বর্ণা বেকারী’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে কারখানা থেকে প্রায় ৩০ লিটার পোড়া তেল ও ২৫ কেজি ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার কাগইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারখানাটিতে চরম অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতে ফেলে পাউরুটি ও সিঙারা তৈরি করা হচ্ছিল। এছাড়া মানুষের খাওয়ার অনুপযোগী ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণ দিয়ে খাদ্য তৈরি, ক্ষতিকর পোড়া তেলে সিঙারা ও বুন্দিয়া ভাজা এবং উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়াই বিস্কুট-কেক বাজারজাতের প্রমাণ মেলে। পাশাপাশি খাদ্য প্রস্তুতকারী শ্রমিকদেরও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো লক্ষণ দেখা যায়নি।

এসব অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নগদ ২০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। এসময় জব্দকৃত পোড়া তেল ও লবণ জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া কারখানার পরিবেশ উন্নয়ন ও অনিয়ম সংশোধনের জন্য বেকারি কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মান উন্নয়ন না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া। অভিযানে সার্বিক নিরাপত্তা সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস দল। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

