বগুড়ায় শিক্ষককে মারধরের ঘটনায় সপ্তম শ্রেণির ছাত্র আটক

বগুড়ায় শারীরিক শিক্ষা বিষয়ের এক শিক্ষককে মারধরের অভিযোগে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের চারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চারমাথা এলাকায় অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সামনে শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক আবু রায়হানের ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ক্লাসে বেশি দুষ্টুমি করায় রিয়াদকে শাসন করেছিলেন শিক্ষক আবু রায়হান। এ সময় শিক্ষার্থীটির অভিভাবককে বিদ্যালয়ে আসার নির্দেশও দেন তিনি। অভিযোগ রয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করেই শিক্ষকের ওপর চড়াও হয় রিয়াদ।
হামলায় লাঠির আঘাতে শিক্ষক আবু রায়হানের থুতনি কেটে যায়। চিকিৎসার জন্য সেখানে আটটি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তাঁর ঘাড়েও গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষার্থীকে বাধ্যতামূলক ছাড়পত্র (টিসি) দিয়ে বহিষ্কার করে। এ ঘটনায় থানায় অভিযোগও করা হয়।
পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীকে আটকের পর ঘটনার বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, সেবার মান ও সততা বৃদ্ধির আহ্বান

বগুড়ায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৫১ রোগী

বগুড়ায় দুই লাইভ বেকারিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

