সারিয়াকান্দিতে ‘রুপা বেকারি’ ও ‘গোল্ডেন ফুড’কে জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও নিষিদ্ধ পণ্যের ব্যবহারের দায়ে একটি বেকারি ও একটি রেস্তোরাঁকে মোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের নির্দেশনায় সারিয়াকান্দির বড় কুতুবপুর ও উপজেলা রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, বড় কুতুবপুর এলাকার ‘রুপা ব্রেড অ্যান্ড বিস্কুট’ কারখানায় নোংরা পরিবেশে মেঝেতে ফেলে পাউরুটি তৈরি করা হচ্ছিল। এছাড়া বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের গায়ে লোগো ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করেই বিস্কুট-কেক বাজারজাতের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে কারখানাটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে উপজেলা রোডের ‘গোল্ডেন ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট’-এ খাবারে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার ও অবৈধ ঘোষিত এনার্জি ড্রিংক বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সার্বিক নিরাপত্তা সহযোগিতা প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস দল। জনস্বার্থে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

