বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

চরম অস্বাস্থ্যকর পরিবেশে পায়ে মাড়িয়ে খাদ্য প্রস্তুত, পোড়া তেল এবং চামড়ায় ব্যবহৃত লবণ ব্যবহারের দায়ে বগুড়ায় ‘শহিদ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি’কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানা থেকে বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর ডো, পোড়া তেল ও ক্ষতিকর লবণ জব্দ করে ধ্বংস করা হয়।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে চরম নোংরা পরিবেশে মেঝেতে ফেলে পায়ে মাড়িয়ে ময়দার ডো তৈরি এবং চানাচুরে মসলা মাখানো হচ্ছিল। এছাড়া খাবার তৈরিতে ক্ষতিকর নন-ফুড গ্রেড রং, অনিরাপদ পোড়া তেল এবং মানুষের খাওয়ার অনুপযোগী চামড়া প্রক্রিয়াজাতকরণের লবণ ব্যবহারের প্রমাণ মেলে।

কারখানার ভেতরে তেলাপোকাসহ বিভিন্ন কীটপতঙ্গের অবাধ বিচরণ ছিল এবং শ্রমিকদের কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও তা তাৎক্ষণিক আদায় করা হয়। একই সঙ্গে পায়ে মাড়ানো প্রায় ৮০ কেজি ডো, ৭০ কেজি চামড়ার লবণ এবং ৮০ কেজি ব্যবহার অনুপযোগী পোড়া তেল জব্দ করে ধ্বংস করা হয়।
বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে র্যাব-১২ ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

সোনাতলায় ‘স্মরণিকা হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ‘স্বপ্ন সুপার শপ’ ও দই ঘরকে বিএসটিআই’র জরিমানা

