সোনাতলায় ‘স্মরণিকা হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ার সোনাতলায় খাদ্যে নিষিদ্ধ কেমিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ‘স্মরণিকা হোটেল এন্ড রেস্টুরেন্ট’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রায় ৫০ কেজি ভেজাল মিষ্টি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সোনাতলা রেলগেট এলাকায় উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সোনাতলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।
আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে স্মরণিকা হোটেল এন্ড রেস্টুরেন্টে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং রান্নাঘরের মেঝেতে প্রস্তুতকৃত খাবার ফেলে রাখতে দেখা যায়। এছাড়া খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানা, মিষ্টি তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ ও ক্ষতিকর ‘ইন্ডাস্ট্রিয়াল লবণ’ ব্যবহার এবং মিষ্টি তৈরির স্থানে কুকুর-বিড়ালের অবাধ বিচরণের প্রমাণ পাওয়া যায়।

এসব অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের মালিক দোষ স্বীকার করায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৪২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। এছাড়া তৈরিকৃত প্রায় ৫০ কেজি ক্ষতিকর মিষ্টি বিনষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, সোনাতলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক জাহাবুর রহমান এবং নমুনা সংগ্রহ সহকারী মোঃ শরিফুল ইসলামসহ সোনাতলা থানা পুলিশের একটি টিম।
অভিযান শেষে জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠান মালিকের কাছে লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে এবং ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা আইন মেনে চলার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ‘স্বপ্ন সুপার শপ’ ও দই ঘরকে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

