শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও চলন্ত ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতা মামলায় তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের ধরা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ভবানীপুর ইউনিয়নের বড়াইদহ গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪০) এবং পৌরসভার উলিপুর এলাকার মো. লিটন সরকারের ছেলে মো. নায়মুল হক সুমন (২৬)। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন রাত ২টায় উলিপুর থেকে সুমনকে এবং ভোররাত সোয়া ৩টায় বড়াইদহ থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেন।
মামলা সূত্রে জানা যায়, গত রোববার (১৫ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত হয়েছিল।

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, “নাশকতার মামলায় ওই দুজনকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক

শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে ফিলিং স্টেশনে তেল পরিমাপে কারসাজি

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ১

শেরপুরে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ২

শেরপুরে নাশকতায় সাবেক এমপিসহ আ.লীগের প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে ফায়ার সার্ভিস মোড়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

