শেরপুরে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভবানীপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনের সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ওই উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেতগাড়ী গ্রামের মৃত শাজাহান আলী সরকারের ছেলে মো. কাওছার সরকার (২৪) এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বড়চাপুর এলাকার নবো চন্দ্র দাসের ছেলে শ্রী নিরাঞ্জন চন্দ্র দাস (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাতে ভবানীপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে অভিযান চালায়। এ সময় কাওছার ও নিরাঞ্জনকে তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ২

শেরপুরে নাশকতায় সাবেক এমপিসহ আ.লীগের প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে ফায়ার সার্ভিস মোড়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

শেরপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে বিস্ফোরক মামলায় সাবেক শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

শেরপুরে পিকআপের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

