বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও চলন্ত ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা নাশকতা মামলায় তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) পৌর এলাকার পৃথক স্থান থেকে তাদের ধরা হয়।
তারা হলেন-উপজেলার পারভবানীপুর গ্রামের মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান (৩৫) এবং টাউন কলোনির আব্দুল কাদেরের ছেলে মো. সম্রাট ওরফে জিকু (৩২)। গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বেলা ১১টায় বারোদুয়ারী হাটখোলা থেকে মিজানুরকে এবং দুপুর সাড়ে ১২টার দিকে দ্বারকীপাড়া তিনমাথা মোড় থেকে সম্রাটকে গ্রেপ্তার করেন।
এর আগে রোববার (১৫ নভেম্বর) বিকেলে গাড়ীদহ ইউনিয়ন যুবদল নেতা মো. আমির হামজা (৩৩) বাদী হয়ে মামলাটি (নম্বর-১৭, জিআর-৩২৭) দায়ের করেন। সন্ত্রাসবিরোধী আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনের কয়েকটি ধারায় এটি নথিভুক্ত হয়েছে। এজাহারে ১০৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ওই দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে নাশকতায় সাবেক এমপিসহ আ.লীগের প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

শেরপুরে ফায়ার সার্ভিস মোড়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

শেরপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে বিস্ফোরক মামলায় সাবেক শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

শেরপুরে পিকআপের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

শেরপুরে উপজেলা ও কলেজ ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপির দুই মামলায় আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

