শেরপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

বগুড়ার শেরপুরে একটি কারখানার সীমানাদেয়ালের পাশ থেকে বিপ্লব (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিপ্লব ওই এলাকার মৃত ফারুক হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোনকা এলাকার ‘মজুমদার প্রডাক্টস ইন্ডাস্ট্রিজ’-এর সীমানাদেয়ালের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের মা বিউটি খাতুন জানান, শনিবার রাতের খাবার শেষে বিপ্লব বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে ছেলের মৃত্যুর খবর পান তিনি।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে বিপ্লবের মৃত্যু হয়ে থাকতে পারে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ফায়ার সার্ভিস মোড়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে বিস্ফোরক মামলায় সাবেক শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

শেরপুরে পিকআপের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

শেরপুরে উপজেলা ও কলেজ ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপির দুই মামলায় আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

শেরপুরে ‘গ্যানেন গোপাল সুইটস’কে ৩ লাখ টাকা জরিমানা

শেরপুরে অটোভ্যানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

