বগুড়া পেতে যাচ্ছে নতুন থানা, নাম হতে পারে মোকামতলা

দেশে নতুন একটি থানা গঠনের প্রক্রিয়া এগিয়েছে। বগুড়ার শিবগঞ্জ থানাকে ভাগ করে ‘মোকামতলা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাবে ইতিবাচক মত দিয়েছে প্রাক-নিকার সচিব কমিটি। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদন পেলে এটি হবে দেশের ৬৫৪তম থানা।
সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত প্রাক-নিকার সচিব কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে নতুন থানা ও পৌরসভা গঠন, পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন, থানার নাম পরিবর্তন এবং সরকারি সংস্থার সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে মোট সাতটি প্রস্তাব পর্যালোচনা করা হয়। এর মধ্যে চারটি প্রস্তাবে সুপারিশ, একটিতে অসম্মতি এবং বাকি দুটিতে পর্যবেক্ষণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রাক-নিকার সচিব কমিটির ইতিবাচক মত পাওয়া চারটি প্রস্তাব হলো, বগুড়ার শিবগঞ্জ ভেঙে মোকামতলা থানা স্থাপন, জয়পুরহাটের কালাইয়ে মাত্রাই বাজার পুলিশ তদন্তকেন্দ্র প্রতিষ্ঠা, ময়মনসিংহের পাগলা থানার নাম পরিবর্তন করে দক্ষিণ গফরগাঁও রাখা এবং সিলেটের জৈন্তাপুরে নতুন পৌরসভা গঠন।
অন্যদিকে, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার অধীন কনকাপৈত তদন্তকেন্দ্রকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করার প্রস্তাবটি নাকচ হয়েছে।
এ ছাড়া জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে অধিদপ্তরে রূপান্তর এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপ দেওয়ার প্রস্তাব দুটিতে পর্যবেক্ষণ দিয়েছে কমিটি। এসব প্রস্তাবের বিষয়ে আরও তথ্য, ব্যাখ্যা ও প্রয়োজনীয় সংশোধন চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সেগুলো যুক্ত করে পুনরায় প্রস্তাব উপস্থাপন করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, প্রাক-নিকার সচিব কমিটির সুপারিশই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। প্রস্তাবগুলোর বিষয়ে শেষ সিদ্ধান্ত আসবে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায়। সেখানে অনুমোদন পাওয়ার পরই নতুন থানা বা অন্যান্য প্রশাসনিক কাঠামো গঠনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এগোবে।
এর আগে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাকে বিভক্ত করে ‘হালদা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়। সেটি দেশের ৬৫৩তম থানা হিসেবে যুক্ত হয়েছে। এবার মোকামতলা থানা প্রতিষ্ঠার প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেলে দেশে থানার সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৫৪টিতে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

৩৫ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার

মৃত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতার মামলায় আসামি আওয়ামী লীগ নেতা

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’: ইসলামি বক্তা সাইফুল্লাহ

আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন

লিবিয়ায় বাংলাদেশি যুবক জিম্মি, বাবার কাছে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

