‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’: ইসলামি বক্তা সাইফুল্লাহ

মহল্লায় কিশোরদের বেপরোয়া চলাফেরা, মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিরপুরের মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব ও ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। বিনোদনমূলক আয়োজনের নামে উচ্ছৃঙ্খল আচরণকে প্রশ্রয় দেওয়া হচ্ছে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি। একই সঙ্গে কিশোরদের বিপথে যাওয়া ঠেকাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের এখনই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গত ১৩ নভেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন সাইফুল্লাহ। পোস্টে এলাকার পরিস্থিতি তুলে ধরে তিনি আক্ষেপ করে লেখেন, ‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে।’
পোস্টে সাইফুল্লাহ জানান, গভীর রাত হওয়ার আগেই তাঁর মহল্লায় ১৩ থেকে ১৫ বছর বয়সী একদল কিশোরকে ফিরতে দেখা যায়। তাদের কারও গায়ে জামা ছিল না, হাতে সিগারেট; দলবদ্ধভাবে চিৎকার করে গানও গাইছিল তারা। কিশোরদের হাতে তামাক, নাকি অন্য কিছু ছিল, তা নিশ্চিত নন বলে উল্লেখ করেন তিনি। তবে তাদের আচরণ দেখে ভবিষ্যৎ প্রজন্মের বেড়ে ওঠা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই ইসলামি বক্তা।

দারুসসালাম, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও কল্যাণপুর এলাকার সাম্প্রতিক উন্মুক্ত কনসার্টের প্রসঙ্গও তুলে ধরেন সাইফুল্লাহ। তাঁর ভাষ্য, এসব আয়োজনের পর এলাকার বাসিন্দাদের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আয়োজিত এসব কনসার্ট থেকে তরুণেরা মাদক বা জুয়ার মতো অভ্যাস থেকে দূরে সরে আসছে কি না, সেই প্রশ্ন রাখেন তিনি। একই সঙ্গে পড়াশোনায় মনোযোগ, পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং সমাজের প্রতি শ্রদ্ধা বাড়াতে এসব আয়োজন কতটা ভূমিকা রাখছে, তা নিয়েও সংশয় প্রকাশ করেন। তাঁর আশঙ্কা, উল্টো কিছু ক্ষেত্রে উচ্ছৃঙ্খল আচরণকে আধুনিকতা ও স্বাধীনতার পরিচয় হিসেবে প্রতিষ্ঠা করা হচ্ছে।
পোস্টে জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত আয়োজনে প্রকাশ্যে ধূমপান, মাদকের প্রদর্শন ও অশালীন আচরণের অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি উদ্দেশ্যমূলক বেলুন ওড়ানোসহ মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডের কথাও উল্লেখ করেন। এসব আচরণকে কোন ধরনের সংস্কৃতির চর্চা বলা যায়, সেই প্রশ্নও রেখেছেন তিনি।
সাইফুল্লাহর মতে, একদিকে অভিভাবকেরা সন্তানদের মাদক, কিশোর গ্যাং ও জুয়ার প্রভাব থেকে দূরে রাখতে চেষ্টা করছেন, অন্যদিকে কিছু বিনোদনমূলক আয়োজন নিয়ে প্রশ্ন উঠছে। এ অবস্থায় সংস্কৃতিচর্চার নামে স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দেওয়া উচিত নয়। স্বাধীনতার পাশাপাশি দায়িত্ববোধের চর্চাও জরুরি।
কনসার্ট, ধর্মীয় অনুষ্ঠান কিংবা সামাজিক আয়োজন, কোনোটিই যেন কিশোরদের বিপথে যাওয়ার কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। বিনোদনের প্রয়োজনীয়তা স্বীকার করেও উচ্ছৃঙ্খল আচরণকে বৈধতা না দেওয়ার ওপর জোর দিয়েছেন এই ইসলামি বক্তা। দায়িত্বশীল মহলকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন

লিবিয়ায় বাংলাদেশি যুবক জিম্মি, বাবার কাছে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

