বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে, কমতে শুরু করেছে দাম

শীতের আগমনী বার্তা নিয়ে রাজধানীর বাজারে উঠতে শুরু করেছে নানা ধরনের মৌসুমি সবজি। নতুন সবজির সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের মধ্যে। গত সপ্তাহের তুলনায় ফুলকপি, নতুন আলু ও কাঁচা মরিচের দাম কমেছে। একই সঙ্গে ব্রয়লার মুরগি ও ডিমের দামেও কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে মাছ কিনতে গিয়ে এখনো বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওসহ কয়েকটি বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
বাজারে বর্তমানে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। গত সপ্তাহেও একই ফুলকপি কিনতে ক্রেতাদের গুনতে হয়েছে ৬০ থেকে ৭০ টাকা। নতুন আলুর দামও কেজিতে ৩০ টাকা কমেছে। আগে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হওয়া নতুন আলু এখন পাওয়া যাচ্ছে ১২০ টাকায়। অন্যদিকে পুরোনো আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি।
কাঁচা মরিচের দামেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। কেজিতে প্রায় ৪০ টাকা কমে বর্তমানে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। তবে টমেটোর দাম এখনো তুলনামূলক বেশি। প্রতি কেজি টমেটো কিনতে ক্রেতাদের খরচ হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা। অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।
বিক্রেতারা জানান, শীতকালীন সবজির মৌসুম শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়ছে। ফলে দাম কমতে শুরু করেছে।
বাজারের এক বলেন, ‘শীতের নতুন সবজি বাজারে আসতে শুরু করেছে। আগের তুলনায় এখন আমদানি বেশি। এ কারণে কয়েকটি সবজির দাম কমেছে।’
বিক্রেতা মিন্টু শেখ বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে শীতকালীন সবজি আসছে। সামনের দিনগুলোতে সরবরাহ আরও বাড়বে বলে আশা করছেন তাঁরা। তখন দাম আরও কমতে পারে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির আমদানি বেশি হওয়ায় দামেও তার প্রভাব পড়েছে।
সবজির পাশাপাশি মুরগি ও ডিমের বাজারেও কিছুটা স্বস্তি দেখা গেছে। দীর্ঘদিন ধরে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বাজারভেদে তা নেমে এসেছে ১৭০ থেকে ১৮০ টাকায়।
এদিকে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা কেজি দরে। ফার্মের বাদামি ডিমের দামও প্রতি ডজনে ১০ টাকা কমেছে। বর্তমানে এক ডজন ডিম কিনতে খরচ হচ্ছে ১৫০ টাকা।
মাছের বাজারে কমেনি স্বস্তি
সবজি, মুরগি ও ডিমের দামে কিছুটা স্বস্তি মিললেও মাছের বাজারে তেমন পরিবর্তন নেই। গত সপ্তাহের দরেই বিক্রি হচ্ছে অধিকাংশ মাছ। বাজারে আকারভেদে প্রতি কেজি রুই মাছের দাম ২৫০ থেকে ৩৫০ টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এ ছাড়া চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা এবং পাপদা মাছ ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সব মিলিয়ে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তির আভাস মিলছে। তবে মাছের উচ্চমূল্য এখনো ক্রেতাদের বাড়তি খরচের কারণ হয়ে রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, নতুন দাম ২ হাজার ৬০

টানা চার দফায় কমল সোনার দাম, ভরি কতো?

দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরি কতো?

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল, ১০ শলাকার প্যাকেট কতো?

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

কমল সোনার দাম, ভরি কত?

