টানা চার দফায় কমল সোনার দাম, ভরি কতো?

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর ঘোষণা করায় টানা চার দফায় সস্তা হলো মূল্যবান এই ধাতু। সর্বশেষ সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৩ হাজার ৩২৪ টাকা।
রোববার (২৫ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বিজ্ঞপ্তিতে নতুন দরের তথ্য জানানো হয়। সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সকাল ৯টায় কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। আগের দিন শনিবার এই মানের সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। ফলে এক ভরিতে দাম কমেছে ৩ হাজার ৩২৪ টাকা।
বাজুসের মূল্যতালিকায় অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে। এখন ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
এদিকে সোনার দর কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮৪৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা।
উল্লেখ্য, এক ভরি সোনার ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম। বাজুস নির্ধারিত এসব দরের সঙ্গে গয়না তৈরির মজুরি যুক্ত হলে ক্রেতাকে অতিরিক্ত অর্থ দিতে হতে পারে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ দিন রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরি কতো?

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল, ১০ শলাকার প্যাকেট কতো?

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

