দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, ভরি কতো?

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার টাকার বেশি কমানো হয়েছে। মানভেদে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বর্ণের দাম সমন্বয় করে নতুন এই দর ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে মূল্য সংশোধনের ধারাবাহিকতায় স্থানীয় বাজারেও দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ১৯০ ডলারে।
আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস ডটকম’-এর তথ্য অনুযায়ী, বৈশ্বিক বাজারে এক দিনেই প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে প্রায় ৮০ ডলার এবং গত এক মাসের ব্যবধানে এই দাম কমেছে প্রায় ১৫০ ডলার।
চলতি বছরের শুরুর দিকে ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাবে স্বর্ণের দামে নাটকীয় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছিল। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দর ৫ হাজার ডলার ছাড়িয়ে গিয়েছিল। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণেই স্থানীয় বাজারেও দর ওঠানামা করছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগ আমলে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

এসএসসিতে ফেল, জানার পর স্ট্রোক করেন পলাশের মা

ভালুকায় ডিজেল মজুত করায় ফিলিং স্টেশন ম্যানেজারের কারাদণ্ড

নিম্নস্তরের সিগারেটের দাম বাড়ল, ১০ শলাকার প্যাকেট কতো?

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

কমল সোনার দাম, ভরি কত?

এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ১৩ টাকা

দেশের বাজারে সোনার দাম কমল, ভরিতে কত?

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

