শেরপুরে বিস্ফোরক মামলায় সাবেক শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে পৃথক মামলায় উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় বিস্ফোরক আইনে একটি মামলা (মামলা নং-২৪) দায়ের করা হয়। সেই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি খামারকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজেদুল ইসলামকে (৩০) বুধবার বিকেলে খামারকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার মো. পুটু মিয়ার ছেলে। এ ছাড়া একই মামলায় বৃহস্পতিবার দুপুরে শেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে অপর আসামি মো. ফিরোজ আহমেদকে (৪২) গ্রেপ্তার করা হয়। ফিরোজ গাড়ীদহ এলাকার বাসিন্দা ও মৃত একাব্বর আলীর ছেলে।
অন্যদিকে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারকালে সাবেক সংসদ সদস্য জি এম সিরাজের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২০২৪ সালের ১৫ নভেম্বর শেরপুর থানায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় (মামলা নং-১২) তদন্তে প্রাপ্ত আসামি শেরপুর উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার মির্জাপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি তালতা গ্রামের বাসিন্দা ও মৃত আলহাজ জনাব আলী শেখের ছেলে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া তিন জনকে বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলায় বগুড়ার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পিকআপের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

শেরপুরে উপজেলা ও কলেজ ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপির দুই মামলায় আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

শেরপুরে ‘গ্যানেন গোপাল সুইটস’কে ৩ লাখ টাকা জরিমানা

শেরপুরে অটোভ্যানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

শেরপুরে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

