শেরপুরে পিকআপের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

বগুড়ার শেরপুরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা রেজাউল করিম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা মাছবাহী পিকআপের চাপায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের করতোয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপচালকসহ আরও দুজন আহত হয়েছেন।
নিহত রেজাউল করিম শেরপুর উপজেলার বাগড়া চকপোতা গ্রামের বাসিন্দা। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় অগ্রণী ব্যাংকের একটি শাখায় কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে করতোয়া বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন রেজাউল করিম। এ সময় বগুড়াগামী একটি মাছবাহী পিকআপ দ্রুতগতিতে এসে তাঁকে চাপা দেয়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সামনে থাকা অজ্ঞাতনামা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়ায়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দুই ব্যক্তি জানান, পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান রেজাউল করিম। দুর্ঘটনায় পিকআপচালকসহ আরও একজন গুরুতর আহত হন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাকির হোসেন জানান, দুর্ঘটনার পর পিকআপটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে উপজেলা ও কলেজ ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার

শেরপুরে বিএনপির দুই মামলায় আ.লীগ ও সহযোগী সংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

শেরপুরে ‘গ্যানেন গোপাল সুইটস’কে ৩ লাখ টাকা জরিমানা

শেরপুরে অটোভ্যানে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

শেরপুরে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

শেরপুরে আমনের ভালো ফলনেও ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক

শেরপুরে পুকুরে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

শেরপুরে বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে হত্যা রহস্য উদ্ঘাটনে ডিআইজির পুরস্কার

