নওগাঁয় বিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেল লাইনম্যানের

নওগাঁর আত্রাইয়ে বিদ্যুতের লাইন মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রতন হোসেন (৩০) নামে এক পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (রাত ৮টার দিকে) উপজেলার বড় কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। রাত ৯টার দিকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রতন হোসেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসে লাইনম্যান গ্রেড-২ পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পাবনার চাটমোহর উপজেলার ধুলাউরি গ্রামে।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর রাণীনগর জোনাল অফিসের ডিজিএম মো. আবু হাসান জানান, বড় কালিকাপুর এলাকায় বিদ্যুৎ সংযোগের লাইনে ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার বিকেল থেকে জোনাল অফিসের একটি দল মেরামতের কাজ করছিল। কাজ চলার একপর্যায়ে রাত ৮টার দিকে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন রতন হোসেন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁ কারাগারে বন্দী বগুড়ার আওয়ামী লীগ নেতার মৃত্যু

নওগাঁয় মক্কা মদিনা ফুড প্রোডাক্টসকে ১০ হাজার টাকা জরিমানা

পত্নীতলায় তিন ফিলিং স্টেশনকে বিএসটিআইয়ের জরিমানা

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬

পোরশায় ওজনে কারচুপি ও অনিয়ম করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নওগাঁর মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

