নওগাঁ কারাগারে বন্দী বগুড়ার আওয়ামী লীগ নেতার মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে বন্দী অবস্থায় বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব (৫৮)-এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে এই মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে দাবি করছেন নিহত জাকিরের পরিবার।
নিহত জাকির হোসেন নবাব বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গত বছর থেকে নওগাঁ জেলা কারাগারে বন্দী ছিলেন।
নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন। অবস্থা আশঙ্কাজনক দেখে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠায়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন জানান, অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার মধ্যে তাঁর মৃত্যু হয়।
এদিকে, জাকিরের এই মৃত্যুকে অস্বাভাবিক মনে করছেন তার স্বজনেরা। । তাঁর মেয়ে জাকিয়া সুলতানা বলেন, "আমার বাবার ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার বা অন্য কোনো জটিল রোগ ছিল না। গত শুক্রবারও তাঁর সাথে কথা হয়েছে, তখন তিনি পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক ছিলেন। হঠাৎ আজ সকাল ১১টার দিকে আমরা তাঁর মৃত্যুর সংবাদ পেয়েছি। এটি কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না।"
ঘটনার বিষয়ে নওগাঁ জেলা কারাগারের জেল সুপার রত্না রায় বলেন, "সকালে বন্দী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
তিনি আরও জানান, সুরতহাল ও ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় মক্কা মদিনা ফুড প্রোডাক্টসকে ১০ হাজার টাকা জরিমানা

পত্নীতলায় তিন ফিলিং স্টেশনকে বিএসটিআইয়ের জরিমানা

অনলাইন জুয়ায় হেরে ব্যাংকের টাকা ছিনতাইয়ের নাটক, কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬

পোরশায় ওজনে কারচুপি ও অনিয়ম করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

নওগাঁর মান্দায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় নওগাঁয় সাংবাদিককে প্রকাশ্যে মামলার হুমকি

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

