আজ জেলহত্যা দিবস

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপদ আশ্রয়েই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন মুক্তিযুদ্ধের অন্যতম চার সংগঠক। তারা হলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী। বাংলাদেশের ইতিহাসে দিনটি জাতীয় চার নেতার হত্যার স্মৃতি বহন করে আসছে।
মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেওয়া এই চার নেতা স্বাধীনতার পরও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁদের কারাগারে বন্দী করা হয়। একই বছরের ৩ নভেম্বর ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে তাদের হত্যা করা হয়।
জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের ঘটনায় ১৯৭৫ সালের ৪ নভেম্বর মামলা করেন তৎকালীন কারা উপমহাপরিদর্শক কাজী আবদুল আউয়াল। লালবাগ থানায় দায়ের করা এ মামলার তদন্ত দীর্ঘ ২১ বছর কার্যত স্থবির ছিল। ১৯৯৬ সালের জুনে মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া নতুন করে শুরু হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ মামলার রায় ঘোষণা করেন। মামলার বিচারিক রায়ে তিন আসামি—রিসালদার মোসলেম উদ্দিন, দফাদার মারফত আলী শাহ ও এলডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাঁরা সবাই পলাতক ছিলেন।
এ ছাড়া সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদসহ ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
জাতীয় চার নেতার হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের এক গভীর ক্ষত। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া এই চার ব্যক্তির অবদান এবং কারাগারের ভেতরে তাঁদের হত্যার ঘটনা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। প্রতিবছর ৩ নভেম্বর তাঁদের স্মরণে পালিত হয় জেলহত্যা দিবস।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিবি হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত, একজনকে বাধ্যতামূলক অবসর

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

