দ্বিতীয় ‘জুলাই’ ঠেকাতে সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভবিষ্যতে দেশে যেন স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী সরকারব্যবস্থা ফিরে আসতে না পারে, সে লক্ষ্যেই সংবিধান সংস্কারের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি এমন সাংবিধানিক পরিবর্তন আনতে হবে, যাতে বাংলাদেশে আর কোনো ‘দ্বিতীয় জুলাই’ সংঘটিত না হয়।
আজ শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উচ্চকক্ষ গঠনসহ অন্যান্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে বিরোধী দলের কোনো প্রস্তাব বা আলোচনা থাকলে তা লংমার্চের মাধ্যমে নয়, সংবিধান সংস্কার কমিটির আলোচনায় অংশ নিয়ে তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে দেশে স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী রাষ্ট্র ও সরকারব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ বন্ধ করতে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও শক্তিশালী করতে হবে।
সেমিনারে অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, রাষ্ট্রের ক্ষমতা কোনো এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত না রেখে সংসদ, বিচার বিভাগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য নিশ্চিত করতে হবে।
জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থানের পথ বন্ধ করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ডিবি হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত, একজনকে বাধ্যতামূলক অবসর

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

বিকল্প বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ

মুক্তিযোদ্ধার দাফনে বাধা, জড়িতদের পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

বাবার বিরুদ্ধে মাকে নির্যাতনের অভিযোগ তাশরীফের, ভরণপোষণ নিয়ে যা বললেন

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

বাংলাদেশ-জাপান অংশীদারত্ব হোক অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির হাতিয়ার: প্রধানমন্ত্রী

