টাকার বিনিময়ে আ.লীগ নেতাদের আশ্রয় দিচ্ছে বিএনপির কিছু লোক: মির্জা আব্বাস

বিএনপির ভেতরে থাকা কিছু ব্যক্তি অর্থের বিনিময়ে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। এ ধরনের কর্মকাণ্ডে বিএনপির কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার পাঁচ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস।
সভায় তিনি বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারত থেকে দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন বলে তাঁরা শুনেছেন। বিএনপির ভেতরের কিছু লোভী ব্যক্তি টাকার বিনিময়ে তাঁদের আশ্রয় দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপির কোনো নেতা বা কর্মী এ ধরনের কাজে জড়িত থাকলে বিষয়টি দলকে জানাতে হবে। তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির যে শত্রু, সে আমারও শত্রু।’
আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর চেষ্টার অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক শক্তি না পেয়ে একটি পক্ষ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন স্থানে মিছিল-মিটিং করার চেষ্টা করছে। দেশে বিশৃঙ্খলা তৈরির এমন উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তবে গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার সবার রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, রাজনীতি করতে কারও বাধা নেই। কিন্তু কেউ অপকর্মে জড়ালে বিএনপির নেতা-কর্মীরা নীরব থাকবেন না; তা শক্ত হাতে প্রতিহত করবেন।
দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, বৃষ্টির মধ্যেও সীমিত পরিসরের এই সভায় মানুষের উপস্থিতি ও সাড়া বিএনপির প্রতি তাঁদের আবেগের প্রতিফলন। বিএনপি এখনো পূর্ণ শক্তিতে মাঠে নামেনি বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ঢাকা শহরে দলটি মাঠে নামলে পরিস্থিতি কেমন হতে পারে, এই উপস্থিতি থেকেই তা বোঝা যায়।
বিএনপির নাম ব্যবহার করে কেউ নিজের অবস্থান বা পরিচয় বদলানোর চেষ্টা করলে দল ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে বলেন, শত্রুপক্ষের মিত্ররা কখনো বিএনপির বন্ধু হতে পারে না।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সোহাগ ভূঁইয়াসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো, অভিযোগ রাশেদ খাঁনের

বিদ্যুৎ খাতে লুটপাটের সুযোগ দিতেই দায়মুক্তি আইন করেছিল আওয়ামী লীগ: রিজভী

গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: ডা. তাসনিম জারা

শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণা করেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ-জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির

ইউপি নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

প্রতিমন্ত্রী ইশরাককে কেন অস্ত্র হাতে মাঠে নামতে হলো: প্রশ্ন হাসনাতের

