গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন

গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগ নিয়ে জামায়াতে ইসলামী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন।’
বুধবার (২৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খাঁন। তাঁর দাবি, বৈঠকের খবর অস্বীকার করে জামায়াত যে বিবৃতি দিয়েছে, তাতে বৈঠক না হওয়ার বিষয়ে স্পষ্ট বক্তব্য নেই। একই সঙ্গে বিবৃতিতে ভারতের প্রসঙ্গও উল্লেখ করা হয়নি বলে মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, জামায়াত গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে দলটিকেও এ ঘটনার দায় নিতে হতে পারে। তাঁর ভাষ্য, ভবিষ্যতে জামায়াতের নেতাকর্মীরা ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দিলে জনগণ তাঁদের ‘মুনাফেক’ বলে জবাব দেবে।
গোলাম পরওয়ারের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন আরও প্রশ্ন তোলেন, সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি কেন বৈঠকসংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে দ্রুত অন্য প্রশ্নের দিকে এগিয়ে যান। তাঁর মতে, ওই আচরণে গোলাম পরওয়ারের অস্বস্তি প্রকাশ পেয়েছে।
পোস্টে জামায়াতের রাজনীতি ও ধর্মীয় বক্তব্য নিয়েও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি প্রশ্ন তোলেন, ইসলামের কথা বলা একটি রাজনৈতিক দলের নেতারা সত্য ও মিথ্যা নিয়ে কী ধরনের অবস্থান গ্রহণ করছেন।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বৈঠকসংক্রান্ত খবরের প্রতিবাদ জানান মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, জামায়াতের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে তাঁর সঙ্গে একটি দেশের গোয়েন্দা সংস্থার বৈঠকের খবর প্রচার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা বজায় রেখে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করে। বৈঠকসংক্রান্ত সংবাদকে অসত্য দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দলটির সেক্রেটারি জেনারেল।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরও এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, সেক্রেটারি জেনারেলকে জড়িয়ে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ যাঁদের বিরুদ্ধে, তাঁদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে তুলে ধরা।
বিবৃতিতে তিনি আরও দাবি করেন, অসত্য তথ্যের মাধ্যমে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে বিতর্কিত করার চেষ্টা সফল হবে না। একই সঙ্গে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই ও অভিযোগের সত্যতা নিশ্চিত করার জন্য গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
এ ছাড়া মিথ্যা প্রচারণা ও অপতথ্য সম্পর্কে সতর্ক থাকার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানায় জামায়াত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: ডা. তাসনিম জারা

শেখ হাসিনার তিন সংসদ অবৈধ ঘোষণা করেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ-জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

জুলাইয়ে ছাত্র-জনতা চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির

ইউপি নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

প্রতিমন্ত্রী ইশরাককে কেন অস্ত্র হাতে মাঠে নামতে হলো: প্রশ্ন হাসনাতের

শিক্ষকদের জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেবেই প্রধানমন্ত্রী: রুহুল কবির রিজভী

ভারত-বাংলাদেশ সম্পর্ক ‘বড় ভাই-ছোট ভাই’ নয়, সমতার হওয়া উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

