জামায়াতে যোগ দেওয়ায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে সরকার: গোলাম পরওয়ার

বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার ক্ষোভে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেছেন, এই গ্রেফতার মূলত রাজনৈতিক প্রতিহিংসা ও ক্ষোভের বহিঃপ্রকাশ।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদ ও তাঁর মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন জ্যেষ্ঠ নাগরিক, বীর মুক্তিযোদ্ধা ও তিনবারের সাবেক সংসদ সদস্য হিসেবে মেজর (অব.) আখতারুজ্জামান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে কথা বলতেই পারেন। প্রয়োজনে অদক্ষ কর্মকর্তাদের শাসন করার অধিকারও তাঁর রয়েছে। কিন্তু সরকার বিমানবন্দরের ওই ঘটনাকে ইস্যু করে তাঁকে গ্রেফতার ও রিমান্ডে নিয়েছে। অন্যায়ের প্রতিবাদ করে তিনি আবারও সাহসিকতা দেখিয়েছেন। অবিলম্বে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও রিমান্ডের আদেশ বাতিল করে মুক্তির দাবি জানান তিনি।
জামায়াত সেক্রেটারি জেনারেল বিএনপির সমালোচনা করে বলেন, অতীতে ঘোষিত কর্মসূচিতে বিএনপির অনেক নেতা নিষ্ক্রিয় থাকলেও জামায়াত-শিবির কর্মীরা রাজপথে সক্রিয় ছিল। অথচ এখন জামায়াতকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। তিনি বিএনপির অতীত রাজনৈতিক সিদ্ধান্তের কথা উল্লেখ করে দলটিকে নিজেদের ইতিহাস স্মরণ করার আহ্বান জানান। একই সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে সরকারের গোপন সখ্যতা রয়েছে দাবি করে তিনি বলেন, পলাতক ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের জন্য সরকার এগিয়ে এলে বিরোধী দল সহযোগিতা করবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় ও প্রেসক্লাব হয়ে মৎস্য ভবন মোড়ে গিয়ে শেষ হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নির্বাচন কমিশনার ও প্রতিমন্ত্রী 'হা-ডু-ডু' খেলছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

নির্বাচনী কোনো কলঙ্ক নেবে না সরকার: প্রতিমন্ত্রী

সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এত বড় সাহস কারও নেই: জামায়াত আমির

‘আল্লাহর অশেষ রহমত, বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’: রুমিন ফারহানা

গুলিস্তানে জাসদ কার্যালয়ে আটক ২৭৮ জনের মধ্যে ২৪৯ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় শাসক দলের লোকজন জড়িত: মিয়া গোলাম পরওয়ার

আওয়ামী লীগের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে: এ্যানি

