ঢাকা পরিষ্কার করতে ফেব্রুয়ারিতে আসছে জাপানের ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

ঢাকা শহর পরিচ্ছন্ন করার লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাপান থেকে ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। জাপানি দলটি ইতিমধ্যে এ বিষয়ে ঢাবি উপাচার্যকে চিঠি পাঠিয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাতে সম্মতি দিয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে এক অনুষ্ঠানে উপাচার্য এই তথ্য জানান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এবং ঢাবি ছাত্রদলের সহযোগিতায় ‘ক্লিনিং ডে’ শীর্ষক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আমাদের দেশ আমরা পরিষ্কার রাখতে পারছি না, এটি অত্যন্ত কষ্টের ও দুঃখজনক বিষয়। বহির্বিশ্বের মানুষও জানে যে বাংলাদেশে পরিচ্ছন্নতার বিষয়টি কাঙ্ক্ষিত মাত্রায় নেই, যা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। তিনি অন্যের ওপর নির্ভর না করে নিজেদের চারপাশ নিজেদেরই পরিষ্কার রাখার আহ্বান জানান।

শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার তাগিদ দিয়ে উপাচার্য ডেঙ্গু পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, হলের শিক্ষার্থীরা অনেক সময় রুমে খাবার এনে উচ্ছিষ্টসহ বাটি বারান্দা বা করিডোরে রেখে দেয়। সেখানে পানি জমে মশার লার্ভা তৈরি হচ্ছে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।
পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ হিসেবে উল্লেখ করে ড. ওবায়দুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতার বোধ মানুষের ভেতর থেকেই জাগ্রত হতে হবে। এটি কেবল এক দিনের জন্য নয়, বছরের ৩৬৫ দিনই এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ১৭৯ জন গ্রেপ্তার

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার, ২৫০ পয়েন্টে পয়েন্টে চেকপোস্ট

রাজধানীতে মেস থেকে জবি শিক্ষার্থী অনিক পালের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাকরি ফিরে পেতে বিজিবি সদর দফতরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচি

আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

মহাখালীতে ব্রিটিশ টোবাকো ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

যাত্রীর টাকায় নজর, বাসে শ্বাসরোধে হত্যা: বাসচালকসহ গ্রেপ্তার ৩

জবি ছাত্রীকে মেস থেকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার চেষ্টা

