রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় যুবক আটক

রাজধানীর রূপনগর থানার সামনেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, থানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যাওয়ার চেষ্টা করছিলেন আশরাফুল। এ সময় পুলিশ তাঁকে আটক করে। তাঁর কাছ থেকে কোনো আলামত উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
আটক আশরাফুলের বাবার নাম মো. হাবিবুর রহমান এবং মায়ের নাম আলিয়া বেগম। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার ছোট আলীর চর এলাকায়। বর্তমানে তিনি রাজধানীর রূপনগরের ঝিলপাড় বস্তির এ/পি সেকশন ৭-এ বসবাস করেন।
এদিকে একই রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, মগবাজার, মিরপুর ও পল্লবীসহ একাধিক স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ আও জানায়, শাহবাগ থানা এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় জনতা। সন্ধ্যা ৭টার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটতে থাকে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

মতিঝিলের পূবালী ফিলিং স্টেশনে তেল কম দেওয়ার প্রমাণ, জরিমানা ৪ লাখ

সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেফতার

গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে এনবিআরের অভিযান, অবৈধ অ্যালকোহল জব্দ

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

