আদমদীঘিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিল্লুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা বেগমের নেতৃত্বে ডিএনসির ‘খ’ সার্কেলের একটি দল এ অভিযান চালায়। এ সময় ৫ পিস ইয়াবা ও ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার হঠাৎপাড়া গ্রামের মো. বাবু মণ্ডলের ছেলে মো. রেজাউল (৩৫) এবং সান্তাহার চা-বাগান এলাকার মৃত আয়েন প্রামাণিকের ছেলে মো. মনোয়ার হোসেন (৩২)।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বগুড়ায় বাসে ইয়াবা পাচারকালে দেড় হাজার ইয়াবাসহ ২ যাত্রী আটক

শেরপুরে টেস্টি ট্রিট এর শাখা উদ্বোধন হয়েছে

জয়দেবপুরে অভিযোগ জানাতে এসে ধরা পড়লেন ভুয়া নারী পুলিশ

৫ রাজাকারকে কুপিয়ে হত্যা করা বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই

দিনাজপুরে ১৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

আদমদীঘিতে ইয়াবা ও গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

আদমদিঘীতে আইসক্রিম কারখানা সিলগালা, ১০ লাখ টাকার মালামাল ধ্বংস

আদমদীঘিতে কুকুরের কামড়ে আহত ৭

