শেরপুরে বিস্ফোরক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় মিজানুর রহমান মিন্টু (৩৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত পৌঁনে ১ টার দিকে উপজেলার শেরুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মিজানুর রহমান মিন্টু শাহবন্দেগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি শেরুয়া গ্রামের আলহাজ্ব জয়নাল আবেদীন উদ্দিন মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, তদন্তে পাওয়া আসামি হিসেবে মিজানুর রহমান মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে রবিবার আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

উন্নয়ন হতে হবে শতভাগ দুর্নীতিমুক্ত: শেরপুরে জি এম সিরাজ

বিনা পারিশ্রমিকে ছয় দশক ধরে মানবসেবায় সফুরা

শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত, আতঙ্কে এলাকাবাসী

শেরপুরে ইয়াবা-মদসহ দুই ভাই গ্রেপ্তার

শেরপুরে দুই কৃষকের ১,৪০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

শেরপুরে ‘বৈকালী বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে গ্রামীণ প্রকল্প: কোথাও কাজ ছাড়াই বিল, কোথাও পুরোনো ইট

ফেরদৌস জামান মুকুলের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

