শেরপুরে কুকুরের কামড়ে নারী-শিশুসহ অর্ধশতাধিক আহত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলায় একটি কুকুরের আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কয়েকটি এলাকায় কুকুরটির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে ২৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ফার্মেসি থেকে চিকিৎসা ও জলাতঙ্কের টিকা নিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (৬ নভেম্বর) শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাগড়া কলোনি, কেল্লা, টুনিপাড়া ও হাপুনিয়া এলাকায় কুকুরটি একের পর এক মানুষকে কামড়ায়।

স্থানীয়রা জানান, হঠাৎ একটি উগ্র স্বভাবের কুকুর বিভিন্ন সড়ক দিয়ে দৌড়ে যাওয়ার সময় সামনে যাকে পেয়েছে, তাকেই আক্রমণ করেছে। কিছু বুঝে ওঠার আগেই একাধিক ব্যক্তি কুকুরটির কামড়ে আহত হন। শিশু ও নারীরাও এ আক্রমণ থেকে রেহাই পাননি। ঘটনার পর এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত ব্যক্তিদের অনেকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টির্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম গণমাধ্যমে জানান, কুকুরের কামড়ে আহত ২৬ জন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলেন। তাদের প্রত্যেককে প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। বর্তমানে তাঁরা আশঙ্কামুক্ত।
তবে হাসপাতালের হিসাবের বাইরে আরও অনেকে আহত হয়েছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তাঁদের ভাষ্য, কুকুরটির আক্রমণে অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কেউ কেউ দূরবর্তী এলাকা থেকে আসায় এবং হাসপাতালে ভ্যাকসিনের সংকট হতে পারে—এমন আশঙ্কায় স্বজনেরা তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যান। আবার কয়েকজন স্থানীয় ফার্মেসি ও ক্লিনিক থেকেও চিকিৎসা ও ভ্যাকসিন নিয়েছেন।
ঘটনার পর থেকে বাগড়া কলোনি, কেল্লা, টুনিপাড়া ও হাপুনিয়া এলাকায় বিশেষ করে শিশু ও অভিভাবকদের মধ্যে কুকুরের আতঙ্ক বিরাজ করছে। জরুরি ভিত্তিতে বেওয়ারিশ ও আক্রমণাত্মক কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ইয়াবা-মদসহ দুই ভাই গ্রেপ্তার

শেরপুরে দুই কৃষকের ১,৪০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা

শেরপুরে ‘বৈকালী বেকারি’কে ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুরে গ্রামীণ প্রকল্প: কোথাও কাজ ছাড়াই বিল, কোথাও পুরোনো ইট

ফেরদৌস জামান মুকুলের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের দাফন সম্পন্ন

শেরপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

শেরপুরে অটোরিকশা চালক হত্যা রহস্য উদ্ঘাটন, নাতী-নানি গ্রেপ্তার

শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে চার নবজাতকের জন্ম

