শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে চার নবজাতকের জন্ম

বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে একজনের স্বাভাবিক এবং তিনজনের অস্ত্রোপচারের মাধ্যমে প্রসব সম্পন্ন হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, শালফা গ্রামের সাজু মিয়ার স্ত্রী উর্মি খাতুন (২১) স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেন। অন্যদিকে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করেন ধুনট উপজেলার ফকিরহাটের জলি খাতুন (২৬), শেরপুরের হোসেনাবাদের চাঁদিনী খাতুন (৩০) এবং খামারকান্দির নার্গিস বেগম (২৫)।
অস্ত্রোপচার কার্যক্রমে অংশ নেন গাইনি চিকিৎসক ডা. অনুসূয়া রায় ও অ্যানেসথেসিওলজিস্ট ডা. মমিনুল ইসলাম। তাঁদের সহযোগিতায় ছিলেন দায়িত্বরত নার্সরা।

কর্তৃপক্ষ জানায়, বিদায়ী অক্টোবর মাসে এই স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৬টি সিজারিয়ান প্রসব সম্পন্ন হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম জানান, মাতৃস্বাস্থ্য সুরক্ষায় এখানে নিয়মিত স্বাভাবিক ও অস্ত্রোপচার উভয় সেবা দেওয়া হচ্ছে। প্রসূতিদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে তিনি সরকারি হাসপাতালে নিয়মিত পরীক্ষা ও প্রসব সেবা নেওয়ার পরামর্শ দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে জাতীয় যুব দিবস উদযাপন, ঋণের চেক ও গাছ বিতরণ

শেরপুরে মাদকবিরোধী অভিযান

শেরপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

শেরপুরে মুচলেকা অমান্য করে জমি দখলের অভিযোগ

মাদকাসক্ত ছেলেদের বিরুদ্ধে অভিভাবকদের আবেদন, ৪ যুবকের কারাদণ্ড

শেরপুরে নদী থেকে উদ্ধার লাশটি নিখোঁজ অটোরিকশাচালকের

শেরপুরে বাসে মিলল ২ হাজার ইয়াবা

শেরপুরে নদীর পাড় থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ প্রতিষ্ঠানের ৯০ হাজার টাকা জরিমানা

