শেরপুরে বাসে মিলল ২ হাজার ইয়াবা

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ইয়াবাসহ আবুল হোসেন (৫৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার আবুল হোসেনের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ গিদারী কমলার বাজার এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, আবুল হোসেন চট্টগ্রাম থেকে জান্নাতি এন্টারপ্রাইজের একটি বাসে করে গাইবান্ধায় যাচ্ছিলেন। মহিপুর এলাকায় বাসটির গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তাঁর প্যান্টের পকেটে থাকা দুটি প্যাকেট থেকে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আবুল হোসেন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন জেলায় বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে গাইবান্ধার সুন্দরগঞ্জ ও কুমিল্লায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে।
শেরপুর থানার উপপরিদর্শক বিকাশ চক্রবর্তী ও মোসলেম উদ্দিন বলেন, মাদক কারবারে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে নদীর পাড় থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ৫ প্রতিষ্ঠানের ৯০ হাজার টাকা জরিমানা

শেরপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

শেরপুরে ৬৫ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার

শেরপুরে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে শাহ বন্দেগী ইউনিয়ন পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন

শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদর দপ্তরের এসআই নিহত

‘ছিলাম, আছি, থাকব’ প্রত্যয়ে মনিরুজ্জামান মনির শারদীয় শুভেচ্ছা

শেরপুরে শারদ সাময়িকী ‘মহার্ঘ’র ১৮তম প্রকাশনা উৎসব

