শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ মো. খলিল মোল্লা (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার খামারকান্দি ইউনিয়নের মিসকিপাড়া ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খলিল মোল্লা শেরপুর উপজেলার শালফা দক্ষিণপাড়া গ্রামের আবু সাইদ মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মিসকিপাড়া ব্রিজের ওপর নিয়মিত তল্লাশি চৌকি (চেকপোস্ট) বসান। রাত পৌনে নয়টার দিকে সন্দেহভাজন হিসেবে খলিল মোল্লাকে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ৩ গ্রাম ওজনের ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন এক বিজ্ঞপ্তিতে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী শেরপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে সুদের টাকার জন্য বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

শেরপুর জুয়েলার্সের স্বত্বাধিকারী শিবদাস কর্মকারের প্রয়াণ

