শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন

বগুড়ার শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শেরপুর উপজেলা পরিষদ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়াজ কাযমীর রহমানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা জানে আলম খোকা, কেন্দ্রীয় বিএনপির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিন্টু, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ জাহিদুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উন্মুক্ত মতবিনিময়ে মাঠ পর্যায়ের কৃষকেরা তাঁদের উৎপাদিত সামগ্রীর ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগ তুলে এর প্রতিকার দাবি করেন। এ সময় বক্তারা উৎপাদনকারীরা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন সেদিকে নজর রাখা, সময়মতো পশুপাখির সঠিক চিকিৎসা নিশ্চিত করা এবং ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক বৈঠকে গুরুত্বারোপ করেন। পাশাপাশি কেবল গাভী বা ষাঁড়ের ওপর নির্ভরশীল না হয়ে সৌখিন পাখি, কবুতর, বিড়াল ও অন্যান্য পোষা প্রাণী পালনে যত্নবান হয়ে এগিয়ে যাওয়ার জন্য খামারিদের প্রতি আহ্বান জানান তাঁরা।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শনিবার শেরপুরের আট ফিডারে দিনভর বিদ্যুৎ বন্ধ রাখবে নেসকো

‘দলিল লেখার নামে অবৈধ লেনদেন করা যাবে না’: এমপি সিরাজ

নাশকতা মামলায় শেরপুরে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

শেরপুরে গণশুনানিতে জনতার প্রশ্ন, এমপির আশ্বাস

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে সাবেক কাউন্সিলর তাপস মালাকার আর নেই

শেরপুরে ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ

শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

