বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের ফকিরতলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
তদন্তে প্রাপ্ত ওই আসামির নাম মোহাম্মদ আলী (৩৮)। তিনি একই ইউনিয়নের জামনগর গ্রামের আবু সাইদ প্রামানিকের ছেলে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ীদহ এলাকায় ককটেল বিস্ফোরণ ও চলন্ত ভ্যানে অগ্নিসংযোগের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছিল।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। জড়িত অন্যদের ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে সাবেক কাউন্সিলর তাপস মালাকার আর নেই

শেরপুরে ২০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা উপকরণ

শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে ছাত্রলীগ-আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

শেরপুরে ১০০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

শেরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

