শেরপুরে ইয়াবা-গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ মো. সোবাহান মন্ডল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বনমরিচা এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সোবাহান মন্ডল উপজেলার বনমরিচা এলাকার জামাত আলী মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সোবাহান মন্ডলের বাড়িতে অভিযান চালান। এ সময় তার বাড়িতে তল্লাশি করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন জানান, এ ঘটনায় সোবাহান মন্ডলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ২

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক

শেরপুরে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে ‘জয় বাংলা’ স্লোগান

শেরপুরে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শেরপুরে ফিলিং স্টেশনে তেল পরিমাপে কারসাজি

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ১

শেরপুরে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে নাশকতা মামলায় গ্রেপ্তার ২

