তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ক্ষেত্রে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা, উদ্ভাবনী চিন্তা ও সক্ষমতাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকলে দেশ যেমন পিছিয়ে পড়বে, তেমনি পিছিয়ে থাকবে তরুণ প্রজন্মও। বর্তমান বিশ্বে প্রযুক্তিই অগ্রগতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তরুণদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ ও সহযোগিতা নিশ্চিত করা গেলে উদ্ভাবনের মাধ্যমে তারা বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। যথাযথ সহায়তা পেলে তরুণেরা আকাশও জয় করতে সক্ষম।
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে।
দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় নতুন নতুন ধারণা নিয়ে এগিয়ে আসার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান। তিনি বলেন, সাহসের সঙ্গে নতুন কিছু করার উদ্যোগ নিতে হবে। তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে স্থগিত সভা ২৩ নভেম্বর

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: পার্থ

২১ জানুয়ারি ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ডিসেম্বরে কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

বগুড়া পেতে যাচ্ছে নতুন থানা, নাম হতে পারে মোকামতলা

৩৫ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার

