পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে স্থগিত সভা ২৩ নভেম্বর

তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় মালিকপক্ষের প্রস্তাব পেতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হচ্ছে। স্থগিত হওয়া মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই দিন শ্রমিকদের নতুন বেতন কাঠামো নিয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরবেন মালিকপক্ষের প্রতিনিধিরা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর শ্রম অধিদপ্তরে সভাটি হওয়ার কথা ছিল। কিন্তু বোর্ডের একজন সদস্য অসুস্থ হয়ে পড়ায় অনিবার্য কারণ দেখিয়ে সভা স্থগিত করা হয়। পরে মালিক ও শ্রমিক, দুই পক্ষই দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে ২৩ নভেম্বর সভার দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল শ্রমিকপক্ষ। ওই বৈঠকে মালিকপক্ষ নিজেদের প্রস্তাব দিতে পারেনি। এ জন্য তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সোমবারের সভায় সেই প্রস্তাব উপস্থাপনের কথা থাকলেও বৈঠক পিছিয়ে যাওয়ায় তা এখন ২৩ নভেম্বর তোলা হবে।

বেতন বাড়ানোর দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। এরপর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণার পর শ্রমিকদের মধ্যে কাজে ফেরার প্রবণতা দেখা যায়।
তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। তখন আগের ৮ হাজার টাকা থেকে ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে মাসিক ন্যূনতম মজুরি করা হয় ১২ হাজার ৫০০ টাকা। নতুন এই কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়েছিল।
শ্রম আইন ও নির্ধারিত মেয়াদ অনুযায়ী, বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হচ্ছে। ফলে নতুন মজুরি নির্ধারণে বোর্ডের পরবর্তী বৈঠক এবং সেখানে মালিকপক্ষের প্রস্তাব কী আসে, তা নিয়ে পোশাক খাতের শ্রমিকদের মধ্যে আগ্রহ রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: পার্থ

২১ জানুয়ারি ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ডিসেম্বরে কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

বগুড়া পেতে যাচ্ছে নতুন থানা, নাম হতে পারে মোকামতলা

৩৫ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার

মৃত্যুর সাড়ে ৭ মাস পর নাশকতার মামলায় আসামি আওয়ামী লীগ নেতা

‘না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে’: ইসলামি বক্তা সাইফুল্লাহ

আজ হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন

