৫ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা, বন্ধ কনটেইনার খালাস

গ্র্যাচুইটি, করোনাকালীন ভাতা ও বকেয়া পাওনা পরিশোধসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি শুরু করেছেন সাইফ পাওয়ার টেক লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। তাঁদের কর্মবিরতির কারণে বন্দরের সিসিটি ও এনসিটি টার্মিনালে পণ্য ওঠানো-নামানোর কাজ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। এতে সিসিটি ও এনসিটিতে অবস্থান করা সাতটি জাহাজের কনটেইনার খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর মধ্যে সিসিটিতে দুটি এবং এনসিটিতে বার্থিংয়ে থাকা পাঁচটি জাহাজ রয়েছে।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিনের পাওনা ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে তাঁদের পাঁচ দফা দাবি রয়েছে। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন তাঁরা।
সাইফ পাওয়ার টেকে কর্মরত শ্রমিক মো. ফারুক জানান, তাঁদের কর্মবিরতির কারণে সাতটি বার্থে কাজ বন্ধ রয়েছে। এসব বার্থে পণ্যবাহী সাতটি জাহাজ অবস্থান করছে।
শ্রমিকদের কর্মবিরতির ফলে বন্দরের কনটেইনার খালাস কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি ভেবে লুটপাট করেছেন: প্রতিমন্ত্রী

চট্টগ্রামে আ.লীগের মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ওসিসহ আহত ৬

সন্দ্বীপে শিশুকে আছাড় মেরে হত্যা, ইতালি প্রবাসীর যাবজ্জীবন

হালিশহরে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ‘ভেড়া সাইফুল’

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি, সুস্থ হয়ে ফিরব: চুয়েটের ভিসি

চট্টগ্রামের ৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলা হবে: মেয়র শাহাদাত

শিক্ষার্থীদের কম্পিউটার ও এআই শিক্ষা অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামে নকল ঘি তৈরি ও বিভিন্ন অনিয়মে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

