চট্টগ্রামের ৪১ ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলা হবে: মেয়র শাহাদাত

চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানান, ইতোমধ্যে ১১টি মাঠের উন্নয়ন ও প্রস্তুতকরণের কাজ শেষ হয়েছে এবং আরও বেশ কিছু মাঠের উন্নয়নকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
শনিবার নগরের কল্পলোক আবাসিক এলাকার ১ নম্বর খেলার মাঠ ও পার্কের সংস্কারকাজের উদ্বোধন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। কল্পলোক মডেল মসজিদ চত্বর মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে কল্পলোক আবাসিক সমাজকল্যাণ সমিতি (প্রথম পর্যায়)।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চসিকের দায়িত্ব নেওয়ার পর প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী হালিশহর এইচ ব্লক মাঠ, হালিশহর বহুরূপী মাঠ, ফিরোজশাহ মাঠ, হালিশহর এস ব্লক মাঠ ও হালিশহর বিডিআর মাঠসহ বেশ কয়েকটি মাঠ সংস্কার করে খেলার উপযোগী করা হয়েছে। বর্তমানে হালিশহর শিশু পার্ক মাঠ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ মাঠ, বাকলিয়া স্টেডিয়াম ও বাকলিয়া স্কুল মাঠের উন্নয়নকাজ চলছে। এছাড়া আগ্রাবাদ জাম্বুরি মাঠের সংস্কারও শেষ পর্যায়ে। বাকি ওয়ার্ডগুলোতে নতুন মাঠ নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুতসহ প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।
খেলাধুলার সামাজিক প্রয়োজনীয়তা উল্লেখ করে মেয়র বলেন, খেলাধুলা কেবল বিনোদন নয়, বরং শিশু-কিশোরদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম উপায়। পর্যাপ্ত খেলার সুযোগ থাকলে তরুণদের মাদকাসক্তি, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখা সম্ভব।
কল্পলোক আবাসিক সমাজকল্যাণ সমিতির (প্রথম পর্যায়) সভাপতি এম. এ. শুক্কুরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমিতি ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মুখ্য উদ্বোধক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এছাড়া মাঠ ও পার্কের সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন লিপুসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে আটক যুবকের রহস্যজনক মৃত্যু

শিক্ষার্থীদের কম্পিউটার ও এআই শিক্ষা অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামে নকল ঘি তৈরি ও বিভিন্ন অনিয়মে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা কারাগারে

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ফেসবুক পোস্ট, চবি শিক্ষক সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে ৩২৭ কেজি গাঁজাসহ ৩৪৮ জন গ্রেপ্তার

‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন পাঁচ দিনের রিমান্ডে

বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

