মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে দায়িত্ব পালনকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় পুলিশের একটি টহল ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ভ্যানে থাকা ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে বারইয়ারহাট পৌর বাজারের দক্ষিণে চিনকী আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ভোরে হাইওয়ে পুলিশের একটি দল টহল ভ্যান নিয়ে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে টহল ভ্যানে থাকা ছয় পুলিশ সদস্য আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে পিকআপের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক নেতা ইসাহাক আলীর মৃত্যু

‘কাফনের কাপড় রেডি রাখিস’, ওসিকে হত্যার হুমকি

৫ দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে কর্মবিরতিতে শ্রমিক-কর্মচারীরা, বন্ধ কনটেইনার খালাস

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি ভেবে লুটপাট করেছেন: প্রতিমন্ত্রী

চট্টগ্রামে আ.লীগের মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ওসিসহ আহত ৬

সন্দ্বীপে শিশুকে আছাড় মেরে হত্যা, ইতালি প্রবাসীর যাবজ্জীবন

হালিশহরে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ‘ভেড়া সাইফুল’

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি, সুস্থ হয়ে ফিরব: চুয়েটের ভিসি

