সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক নেতা ইসাহাক আলীর মৃত্যু

বগুড়ার শেরপুরের প্রবীণ শ্রমিক নেতা আলহাজ্ব ইসাহাক আলী সরকার (৭০) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই শেরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান ইসাহাক আলী। এতে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে তাঁকে দ্রুত শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ তে রাখা হয়েছিল। সেখানে তিন দিন মৃত্যুর সাথে লড়ে আজ সকালে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের ছেলে ডা. ইকবাল হোসেন সনি জানান, আজ বৃহস্পতিবার বিকেলে শেরপুর উপজেলার দুবলাগাড়ী ঈদগাহ মাঠে তাঁর বাবার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

ইসাহাক আলী সরকারের মৃত্যুতে শেরপুরের বিভিন্ন শ্রমিক সংগঠন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে আন্ডারপাস যেন ময়লার ভাগাড় ও অবৈধ বাজার

শেরপুরে আনন্দ টিভি এমডির জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা

শেরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শেরপুরে খেরুয়া মসজিদের সড়কে জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পাঁচ শতাধিক পরিবার

শেরপুরে পানির স্রোতে বিলীন ১০ বিঘা জমি

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

মুন্সিগঞ্জে ডাকাতি হওয়া সয়াবিন তেল শেরপুর থেকে উদ্ধার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

