পাবনায় ৮০০ ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার

পাবনার আমিনপুরে মাদকবিরোধী অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ সোহেল রানা নামের এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে আমিনপুর থানার কাজিরহাট স্পিডবোট ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল রানা আমিনপুর থানার ত্রিমোহনী গ্রামের আবু বক্করের ছেলে। পুলিশ জানিয়েছে, বাহিনীতে কর্মরত থাকার সময় ডোপ টেস্টে তাঁর ফল পজিটিভ আসায় তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল কাজিরহাট স্পিডবোট ঘাট এলাকায় অবস্থান নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে সোহেল রানাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি এলাকার কয়েকজন চিহ্নিত মাদক কারবারির নাম ও ঠিকানাও জানিয়েছেন বলে দাবি পুলিশের।
তিনি আরও বলেন, সোহেল রানার দেওয়া তথ্য যাচাই করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী অভিযান চালানো হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় যা-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বিষপান, ১০ দিন পর ছেলের মৃত্যু

ঈশ্বরদীতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত, আহত ২

মাকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-বউসহ গ্রেফতার ৫

বগুড়ার শেরপুরে অতর্কিত হামলায় যুবক হাসপাতালে

বিতর্কের মধ্যেই পাবিপ্রবির ডীন হলেন বঙ্গবন্ধু পরিষদের নেতা হাসিবুর রহমান

পাবনায় আদালতের এজলাসে পুলিশ সদস্যকে মারধর, বিএনপির ৬ নেতাকর্মী আটক

পাবনার দুই এতিম শিশুর দায়িত্ব নিলেন তারেক রহমান

প্রেমিক-প্রেমিকার গোপন ভিডিও ধারণ, মা-ছেলেসহ আটক ৪

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতা নিহত

