পাবনায় সাবেক ডেপুটি স্পিকারের বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগ সংঘর্ষ

পাবনার বেড়া উপজেলায় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুরে শুরু হওয়া এ সংঘর্ষ বিকেলেও চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করলেও সংঘর্ষ থামাতে হিমশিম খাচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানেও উদ্বেগ দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর পরপরই দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়িতে আগুন দেয়। পরে দুই পক্ষের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনার পর থেকেই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় শনিবার দুপুরে বৃশালিখা এলাকার আওয়ামী লীগ-সমর্থক এবং সওদাগরপাড়া এলাকার বিএনপির নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরে শুরু হওয়া সংঘর্ষ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও তীব্র হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে গেলেও দুই পক্ষকে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। সংঘর্ষে হতাহতের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
পাবনার পুলিশ সুপার আবু আশরাফ সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ কাজ করছে।’
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আগামী বাজেটে চালু হচ্ছে সম্পদ কর, বাড়ছে তামাক পণ্য ও মদের দাম

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা বুঝিয়ে দিয়েছি: আসিফ মাহমুদ

খালি পায়ে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান

বগুড়ায় প্রেমে সাড়া না পেয়ে কিশোরীর অশ্লীল ছবি-ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগ

‘আমার কবরে বেলি ফুলের গাছ লাগাবেন’, স্ট্যাটাসের দুদিন পর ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

নিজ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

পাবনায় ৮০০ ইয়াবাসহ সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার

বাবার মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বিষপান, ১০ দিন পর ছেলের মৃত্যু

