সহিংসতা করে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ: গোলাম পরওয়ার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সমর্থন বা সহানুভূতি ফিরে পাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দলটির বিরুদ্ধে জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার অভিযোগও করেছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ এখন জঙ্গি কার্যক্রমে লিপ্ত। সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি আদায় করতে পারবে না তারা।’

সমাবেশে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও কথা বলেন জামায়াতের এই নেতা। জুলাই সনদকে ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মূলমন্ত্র উল্লেখ করে তিনি অভিযোগ করেন, গণভোটের রায় মেনে না নিয়ে সরকার সেই ঐক্যে বিভেদ তৈরি করেছে।
গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জামায়াত রাজপথে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ভূমিকা রাখবে।
সমাবেশে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়িত হলে ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবারও প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, যারা নাশকতামূলক কর্মকাণ্ড চালাবে, তাদের বিরুদ্ধে দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

হাসিনা আসুক, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে: নিতাই রায় চৌধুরী

‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করা হবে: রিজভী

অস্ট্রেলিয়া-মালয়েশিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী হিরু গ্রেফতার

পাশের দেশের মদদে অস্থিরতা তৈরির চেষ্টা, ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়ে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী

বিএনপির শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা জোরদার

‘আপা আসবে, তাই চলে যাচ্ছি: ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ

আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে নিরাপদে রাখছে বিএনপি: নাহিদ ইসলাম

